২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির মিছিল থেকে ভাঙচুর

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

বিএনপির হরতাল আহ্বানের পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, খেদন সর্দারের মোড় এবং এসএস রোড পার হওয়ার সময় মিছিলকারীরা দুটি ট্রাক, ছয়টি পিকআপ ভ্যান, দুটি সিএনজিচালিত অটোরিকসাসহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।

পরে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।