২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিকে থাকতে নানা খেলায় মেতে উঠেছে সরকার’

সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ‘খেলায়’ মেতে উঠেছে বলে দাবি করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নূর আহম্মদ চৌধুরী সড়ক এলাকায় হরতাল পরবর্তী  এক সমাবেশে তিনি বলেন, কখনো শাহবাগ চত্ত্বর, কখনো তাদের দলীয় কিছু হুজুরদের দিয়ে মতিঝিলে সমাবেশ, আবার কখনো সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা করে জনমতকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’

Image
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম সম্বলিত তৃতীয় কর্ণফুলী সেতুর ভিত্তিফলক ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, সেপ্টেম্বর ০৮, ২০১০

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “যতই খেলা খেলুন লাভ হবে না। আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। না হলে জনগণ টেনে-হিচড়ে ক্ষমতা থেকে নামাবে।”

নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের আমীর সামশুল ইসলাম, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আমীর খসরুর নেতৃত্বে নগরীর পতেঙ্গা, কাজীর দেউরী, তিন পোলের মাথাসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ হয়।