২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

আটদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন বোমা হামলায় আহত ঝিনাইদহের বিএনপিকর্মী মহিদুল ইসলাম (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:19 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার শ্যামনগর গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, ২৪ মার্চ রাতে নিজ বাড়িতে বোমা হামলার শিকার হন মহিদুল।

তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  

কারা তার উপর হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।