২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হরতালে আটক ২৭

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

হরতালে নাশকতা এড়াতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয় বলে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান।

এদিকে সকালে গাছের গুঁড়ি ফেলে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট-কবিরহাট সড়ক অবরোধ করে হাতবোমার বিষ্ফোরণ ঘটায় পিকেটাররা।

একই সময় নতুন বাজরের দক্ষিণে ঝুট কাপড় জ্বালিয়ে এবং বসুরহাট-কদমতলা সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা যান চলাচলে বাধা সৃস্টি করে।

বিএনপি কর্মীরা সকালে ও বিকেলে হরতালের সমর্থনে জেলা শহরের মাইজদীতে মিছিল করে।

হরতালে ট্রেন ও নৌ যোগাযোগ স্বাভাবিক থাকলেও সকাল থেকে সড়কে রিকশা, ভ্যান ও হালকা যানবাহন ছাড়া ভারি কোন যানবাহন চলাচল করছে না।