ব্রাহ্মণবাড়ীয়া জেলা হরতালের আওতামুক্ত
টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়ীয়া জেলাকে হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট।
গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়ীয়া সদর, আখাউড়া, বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে ৩১ জন নিহত ও কয়েকশ আহত হয়।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি মঙ্গলবার রাতে জানান, সম্প্রতি ভয়াবহ টর্ণেডোয় ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ব্যাপক প্রাণহানি ও কয়েকশ মানুষ আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর। দুর্গত এলাকায় ত্রান সামগ্রী প্রেরণ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য এই জেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ২৭ ও ২৮ মার্চ টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে।
সহ দপ্তর সম্পাদক আরো জানান, ঔষধ ও খাবারের দোকান, অ্যাম্বুলেন্স ও লাশবাহী যান, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
