তালায় বোমা উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলায় পরিত্যক্ত তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বোমাগুলো উদ্ধার করে বালিভর্তি বালতিতে রাখা হয়েছে।
তালা থানার ওসি এনামুল হক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে মাগুরা গ্রামে একটি প্রি-ক্যাডেট স্কুলের ছাদ থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
ওসি বলেন, বোমাগুলো থানায় আনা হয়েছে। কে বা কারা এগুলো স্কুলের ছাদে রেখেছে তা তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
