২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে তিন হরতাল সমর্থক আটক 

বিরোধী জোটের ডাকা হরতালের শেষ দিনে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে তিন পিকেটারকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর ভাড়াউড়া এলাকায় আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির সময় এলাকাবাসী তাদেরকে ধরে পুলিশে দেয়।

আটককৃতরা হলেন, তাওহীদ মিয়া (৩১), ইবু নাইম শোয়েব (২০) ও ইমরান মিয়া (১৮)।

তাদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলা সদরে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন জনকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।