খুলনায় বোমা বিস্ফোরণ
হরতাল চলাকালে মহানগরীর সিমেট্রি রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পরপর চারটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়লে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বলেন, হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের একটি মিছিল সিমেট্রি রোড দিয়ে যাওয়ার সময় হাতবোমাগুলো বিস্ফোরিত হয়।
তবে এতে কেউ হতাহত হয়নি, বলেন তিনি।
