২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বলেন, উপজেলা সদর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল নিয়ে এনায়েতপুরে যান।

এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়।

দুদলের সমর্থকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ চলে।

বিএনপিকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৯ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে, বলেন এসপি। ।