দীঘিনালায় ১০টি গাড়ি ভাংচুর
খাগড়াছড়িতে ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, দীঘিনালা উপজেলার বোয়ালখালীতে বিকাল ৫টার দিকে ৭টি ট্রাক ও জিপ এবং সকালে মানিকছড়িতে তিনটি গাড়ি ভাংচুর করা হয়।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দীঘিনালাসহ ওই জেলায় ঢিলেঢালাভাবে হরতাল চলছে বলে জানান তিনি।
গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান এবং বিরোধীদলীয় চিফ হুইপসহ ১৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ ও ১৯ মার্চ টানা দুইদিনের হরতালের ডাকে ১৮ দলীয় জোট।
