স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
সরকার পতন আন্দোলনের ঘোষণা দেয়ার পর দলের নীতি-নির্ধারকদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুদিনেসর হরতালের মধ্যে অনুষ্ঠেয় এই বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জনি জানান।
স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল গত ১১ মার্চে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের পর। ওই বৈঠকে ১৮ ও ১৯ মার্চ হরতালের সিদ্ধান্ত হয়।
এর মধ্যে গত শনিবার মানিকগঞ্জে জনসভায় বিরোধীদলীয় নেতা সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, এই সরকারকে বিদায় করতে হবে।
