ফেনীতে গোপন বৈঠক থেকে ৪ শিবিরকর্মী আটক
ফেনী সদরের বালিগাঁওয়ের একটি গ্রামে গোপন বৈঠক থেকে চার শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার দুপুরে বালিগাঁওয়ের বেতগাঁও গ্রামে শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে তাদের ধাওয়া করে এলাকাবাসী।
এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও মেহেদি হাসান (১৮), ফারদিন হাসান (১৬), মোহাম্মদ ইসমাইল (২৫) ও আবদুল হালিমকে (১৮) ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।
আহত ইসমাইলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।
তাদের কাছ থেকে জিহাদি বই ও ডায়রি উদ্ধার করে পুলিশ।
ফেনী থানার উপ-পরিদর্শক মো. সোলায়মান বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
