২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউল আলম প্রধান আটক

বিএনপি নেতারা আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার সময় ১৮ দলীয় জোটের এই নেতাকে পুলিশ তুলে নিয়ে যায়।

সেখানে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন শফিউল আলম। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ১৮ দলের নেতাদের সঙ্গে বসেন খালেদা জিয়া।

রাত সোয়া ১০টার দিকে গোয়েন্দা পুলিশ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

১৮ দলীয় জোটের বৈঠকের পর শফিউল আলম প্রধান সংবাদ সম্মেলনে ছিলেন।

বের হওয়ার পরপরই ফটকের সামনে তাকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এরপর তাকে গাড়িতে তুলে নেয়।

ওই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলীয় কার্যালয়ে ছিলেন। সোয়া ১১টার দিকে তিনি কার্যালয় থেকে বেরিয়ে বাসায় রওনা হন।