২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা জেলা, মহানগর নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

চলমান আন্দোলন এবং তৃণমূল পর্যায়ে নিজ দলের অবস্থা জানতে শনিবার রাতে ঢাকা জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৮টা ৪৫ মিনিটে এ বৈঠক বসে।

দেড় ঘন্টাব্যাপী বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি সফল করা এবং তৃণমূল কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের চেয়ারপারসন এ ব্যাপারে নেতাদের মতামতও শুনেছেন।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি ও মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা, ঢাকা জেলা সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ জিয়াউর রহমান খান, মহানগর যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, এস এ খালেক, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।