২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা জিয়ার কথা সত্যি করতে বোমাবাজি’

প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বাতিলের ক্ষেত্রে খালেদা জিয়া যে কারণ দেখিয়েছেন, তা প্রমাণ করতে সোনারগাঁও হোটেলের কাছে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সংসদে দাবি করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

জামায়াতে ইসলামীর হরতালে কড়া নিরাপত্তার মধ্যে সোনারগাঁও হোটেলের কাছে সোমবার দুপুরে একটি বোমার বিস্ফোরণ ঘটে, ওই হোটেলেই রয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিকালে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ কর্মসূচি থাকলেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তা বাতিল করেছেন খালেদা জিয়া।

সোমবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় সরকারদলীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন। খালেদা জিয়া নিরাপত্তাহীনতার কথা বলে তার সঙ্গে দেখা করেননি। “এর সত্যতা প্রমাণ করার জন্য বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বোমাবাজি করছে। নিরাপত্তাহীনতা বোঝাতে চাইছে।” যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের তাণ্ডবের কথা তুলে ধরে খালিদ বলেন, “কানসাটের বিদ্যুৎ সাব স্টেশন পুড়িয়ে দিয়েছে। বোরোর মৌসুম চলছে। বিদ্যুতের অভাবে সেচের জন্য কৃষক দিশেহারা। “খালেদা জিয়া চান, সমগ্র বাংলাদেশ অন্ধকার নিমজ্জিত হোক। এজন্য বিদ্যুতের ওপর টার্গেট করে তাণ্ডব চালানো হচ্ছে।”

রোব ও সোমবার জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের পর মঙ্গলবার বিএনপি হরতাল ডেকেছে।

খালিদ বলেন, “জামায়াতের হরতালের লেজুড় হিসাবে খালেদা জিয়াও হরতাল দিয়েছেন।

পুরনো খবর:

প্রণবের হোটেলের কাছে ককটেল বিস্ফোরণ
প্রণবের সঙ্গে দেখা করছেন না খালেদা