২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে বিএনপির মিছিল

সারাদেশে গত কয়েকদিনের সহিংসতা ও মানুষ হত্যার প্রতিবাদে শনিবার বিকালে রাজধানীসহ জেলা ও মহানগরের প্রতিবাদ মিছিল করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 05:14 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

রাজধানী ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মিছিল বিকাল সাড়ে ৩টায় শুরু হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মিছিল এবং মঙ্গলবার হরতালের কর্মসূচি দেন।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের গণহত্যার প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে বিকাল সাড়ে ৩টায় প্রতিবাদ মিছিল শুরু হবে।

এই মিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরপরই বিক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীরা দেশব্যাপী তাণ্ডব শুরু করে। পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে নিহত হন অন্তত ৩৫ জন।

গত কয়েকদিনে পুলিশের এই গুলি চালানোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একে ‘গণহত্যা’ বলে দাবি করেন।