চট্টগ্রামে জামায়াত কার্যালয় ‘উচ্ছেদ’
চট্টগ্রামে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয় ভেঙে দিয়েছে জনতা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৩ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সেগুন বাগান এলাকায় ওই কার্যালয় ভেঙে দেয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ছিলেন।
পুলিশ জানিয়েছে, রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী অবৈধভাবে কার্যালয় তৈরি করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।
খুলশী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিনের বেড়া দিয়ে ওই এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা কার্যালয়টি ভেঙে দেয় স্থানীয়রা।
