শাহবাগে ড. কামাল
শাহবাগে অবস্থানের পঞ্চদশ দিনে গণজাগরণ মঞ্চে গিয়ে এই আন্দোলনে সংহতি জানালেন গণফোরামের সভাপতি কামাল হোসেন।
তবে মঞ্চ থেকে কোনো রাজনীতিককে বক্তব্য দিতে আপত্তি জানানোয় কোনো বক্তব্য দেননি তিনি।
ড. কামালের সঙ্গে ছিলেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একসঙ্গে গণজাগরণ মঞ্চে আসেন কামাল হোসেন ও আব্দুল মান্নান।
এরপর মঞ্চ থেকে এই আন্দোলনে তাদের সংহতির কথা ঘোষণা করা হয়।
একইসঙ্গে সমাবেশে কোনো রাজনীতিককে বক্তব্য দিতে দেয়া হবে না বলে জানানো হয়।
ড. কামালের আগে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন গণজাগরণ মঞ্চে এসে সংহতি জানায়।
