২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাখ্যানের আহ্বান চট্টগ্রামে

জামায়াতের সোমবারের হরতাল প্রত্যাখ্যান করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

টানা ১৩দিনের মতো রোববার যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর ছিল উত্তাল। 

বেলা ৩টায় গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরুতে জামায়াতের হরতাল প্রত্যাখান এবং কালো পতাকা ও কালো ব্যাজ ধারণের আহ্বান জানায় আন্দোলনকারীরা।

এদিন ছেলে-বুড়ো-শিশু-কিশোরসহ সব বয়েসী মানুষের কণ্ঠে ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। স্লোগানের সঙ্গে চলে প্রতিবাদী গান, ব্যঙ্গচিত্র, কার্টুন, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি।

এ ছাড়া তারুণ্যের আন্দোলনের অন্যতম সহযাত্রী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার বিচার দাবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে।