খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন সালমান খুরশিদ
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে রোববার বিকেলে সাক্ষাৎ করবেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিকাল সোয়া ৪টায় খালেদার গুলশানের বাসায় সালমানের যাওয়ার কথা রয়েছে।
২০১১ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সই করা উন্নয়ন সহযোগিতা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়।
২০১২ এর ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লি সফর করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তখন হায়দরাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।
এরপর এটি খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক।
