রাজধানীতে সিপিবি-বাসদের কর্মসূচি শনিবার
যুদ্ধাপরাধীদের সবোচ্চ শাস্তি দেয়া ও ধমভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ ১৫ দফা দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ ও লাল পতাকা মিছিল করবে বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার সকালে পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শনিবার বিকাল ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাবেশ এবং সমাবেশ শেষে লাল পতাকা মিছিল কমসূচি পালন করা হবে।
সিপিবি-বাসদের ১৫ দফা দাবির মধ্যে আরো রয়েছে, সংবিধানের অসম্পূর্ণতা দুর করে মুক্তিযুদ্ধের মুল চেতনা বা রাষ্ট্রীয় চারনীতির ধারায় দেশ পরিচালনা, তাজরিনসহ বিভিণ্ন গার্মেন্টস অগ্নিকান্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার, কারখানার কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুত-গ্যাস, বাড়ি ভাড়া-গাড়ি ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনের শুরুতেই শাহবাগের যুব জনতার ‘উত্থানের’ সাথে একাত্মতা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবি সাধারন সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারন সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সাজ্জাদ জহির চন্দন, লক্ষী চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে গত বছরের ডিসেম্বরে সারা সকাল-সন্ধ্যা হরতাল করেছিল সিপিবি ও বাসদ।
