২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সিটির নির্বাচন একদিনেই করার চিন্তাভাবনা ইসি’র

আগামী মে মাসে চার সিটি কর্পোরেশনের নির্বাচন একদিনেই অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “ আগামী মে মাসে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট নেয়া হবে। একদিনেই ভোট গ্রহণের পরিকল্পনা করলেও পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

সিটি কর্পোরেশন আইন-২০০৯ এর ৩৪ ধারার ১ (খ) উপধারা অনুযায়ী, কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সিটি করপোরেশনের প্রথম সভা থেকে পাচ বছর মেয়াদ শুরু হয়।

২০০৮ সালের ৪ অগাস্ট এই চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ একদিনেই সম্পন্ন হয়।

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর; ২৭ সেপ্টেম্বর প্রথম সভা হয় খুলনা সিটি কর্পোরেশনের এবং বরিশাল সিটির প্রথম সভা  হয় ৭ অক্টোবর। আইন অনুযায়ী, মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

শাহ নেওয়াজ আরো বলেন, “এক দিনে ভোট নেয়া হলে একটার প্রভাব অন্যটায় পড়ার সুযোগ থাকে না। এতে যেমন সময়ের অপচয়ও হয় না, তেমনি কাজের সুবিধাও রয়েছে।”