সাম্প্রদায়িক প্রতিষ্ঠান বর্জনে তথ্যমন্ত্রীর আহ্বান
সাম্প্রদায়িকতা বর্জন এবং সাম্প্রদায়িক প্রতিষ্ঠান বয়কট করতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মোলন কক্ষে পেশাজীবি সমন্বয় পরিষদ নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
“যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হচ্ছে তারা ধর্মযাজক, ধর্ম প্রচারক, আলেম, সুফি নয়; এরা একাত্তরের খুনি।"
বিরোধীদলীয় নেতা খালেদার জিয়ার উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, “আপনি জামায়াতের সাথে সম্পর্ক ত্যাগ করে গনতন্ত্রের পক্ষে আসুন। যতদিন জামায়াতের হাত ধরে থাকবেন ততদিন গণতন্ত্রের বন্ধু হতে পারবেন না।”
মন্ত্রীর দুঃখ প্রকাশ
সাংবাদিক সাগর-রুনির হত্যাকান্ডের এক বছরের মাথায় আসামী ধরতে না পারাকে দু:খজনক ঘটনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন “এটটুকু বলতে পারি সাগর-রুনি হত্যাকারীর রেহাই নেই, তারা যেখানে থাকুক তাদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখিন করা হবে।”
পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি সাবেক বিচারপতি এ এফ এম মোজবাহ উদ্দিন, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী , বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
