সীতাকুন্ডে দুই গাড়িতে আগুন
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে জামায়াতে ইসলামী কর্মীরা।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে বাঁশবাড়িয়ার জোড় বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোস্তফা নূরকে বুধবার রাতে গ্রেপ্তারের প্রতিবাদে শিবির কর্মীরা বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে এবং দুটি গাড়িতে আগুন দেয়। এসময় মহাসড়কে জানযটের সৃষ্টি হয়।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাণ্ডের ওসি।
