স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি প্রধানের কার্যালয়ে এ বৈঠক হবে।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।”
পাশপাশি সাংগঠনিক বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে বলে রিজভী জানান।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির নীতিনির্ধারকদের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
