২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী-পাবনা বারে জয় সরকারবিরোধীদের

ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে এবং পাবনায় সংগরিষ্ঠ পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছে।

পাবনা প্রতিনিধি

ঝালকাঠী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার অনুষ্ঠিত ঝালকাঠী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মমিন উদ্দিন খলিফা এবং সাধারণ সম্পাদক মাহেব হোসেন বিজয়ী হয়েছেন।

এই প্যানেলে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি মো. জহুরুল হক খোকন, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খান, গোলাম সরোয়ার লিটন ও মু. শামিম বাকলাই।

সদস্য পদে নুরুল ইসলাম খান, সোহেল আকন, সাকিনা আলম লিজা, মো. শাহজাহান ও আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। মোট ১৩২ ভোটারের মধ্যে দুজন ছাড়া সবাই ভোট দেন।

ঝালকাঠী বারের আইনজীবী নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন।

মোট ১১টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যনারে দুটি প্যানেলের ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত বছরও অনুষ্ঠিত নির্বাচনেও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিল।

পাবনা জেলা আইনজীবীর নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী প্যানেল আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মাসুদ খন্দকার জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের দুটি সদস্য পদ ছাড়া অন্য সব পদে বিএনপি সমর্থকরা জয়লাভ করেন।