তত্ত্বাবধায়কের দাবিতে গণসংযোগে বিএনপি
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট।
ফাইল ছবি
সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি চলবে।
রাজধানীতে সকালে পুরান ঢাকার রায় সাহেব বাজার, ইংলিশ রোড ও নয়াবাজার এলাকায় প্রচারপত্র বিলি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও সহসভাপতি সাদেক হোসেন খোকাসহ শীর্ষ নেতারা।
কর্মসূচির নেতৃত্ব দিতে দলের জ্যেষ্ঠ নেতারা এখন জেলায় জেলায় অবস্থান করছেন জানিয়ে রিজভী বলেন, ১৮ দলীয় জোটের নেতারাও এই গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে আছেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একই দাবিতে গত ২৬ ডিসেম্বর রাজধানীতে এবং বিএনপি ও জোটের শীর্ষ নেতারা বিভাগীয় শহরগুলোতে গণসংযোগ ও পথসভা করেন। এরপর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলির এ কর্মসূচি দেয়া হয়।
ঢাকায় আমান উল্লাহ আমান, সিলেটে খন্দকার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জে মওদুদ আহমদ, পঞ্চগড়ে মাহবুবুর রহমান, চট্টগ্রাম উত্তর ও মহানগরে এম কে আনোয়ার, রংপুরে আ স ম হান্নান শাহ, দিনাজপুরে জমিরউদ্দিন সরকার, ময়মনসিংহ দক্ষিণে রফিকুল ইসলাম মিয়া, রাজশাহীতে মির্জা আব্বাস, যশোরে গয়েশ্বর চন্দ্র রায়, জামালপুরে আবদুল মঈন খান ও বগুড়ায় নজরুল ইসলাম খান।
এছাড়া ঠাকুরগাঁওয়ে রয়েছেন আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণে এম মোরশেদ খান, বরিশাল দক্ষিণে হাফিজ উদ্দিন আহমেদ, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী, ফরিদুপরে কামাল ইবনে ইউনুফ, সুনামগঞ্জে শমসের মবিন চৌধুরী, খুলনা মহানগরে সেলিমা রহমান, কিশোরগঞ্জে ওসমান ফারুক, হবিগঞ্জে ইনাম আহমেদ চৌধুরী, বরগুনায় খন্দকার মাহবুব হোসেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শামসুজ্জামান দুদু, সিরাজগঞ্জ ও পাবনায় ইকবাল হাসান মাহমুদ টুকু, বাগেরহাটে শওকত মাহমুদ, কুড়িগ্রাম ও লালমনিরহাটে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
জেলাভিত্তিক এ কর্মসূচির নেতৃত্বে কক্সবাজারে আছেন আবদুল আউয়াল মিন্টু, নেত্রকোনায় অধ্যাপক এম এ মান্নান, মানিকগঞ্জে আবদুল মান্নান, ভোলায় জয়নুল আবেদীন, মাগুরা ও রাজবাড়ীতে এ এস এম আবদুল হালিম, চাঁদপুরে বরকত উল্লাহ বুলু, নোয়াখালীতে মোহাম্মদ শাহজাহান, ফেনীতে সালাহউদ্দিন আহমেদ, চাঁপাইনবাগঞ্জে মিজানুর রহমান মিনু, গাজীপুরে ফজলুল হক মিলন, বরিশাল মহানগরে মজিবুর রহমান সারোয়ার, ঝিনাইদহে মশিউর রহমান, কুমিল্লা উত্তরে জয়নুল আবদিন ফারুক, শেরপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষীপুরে আবুল খায়ের ভুঁইয়া, জয়পুরহাটে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মৌলভীবাজারে আ ন ম এহছানুল হক মিলন এবং খাগড়াছড়িতে হাবিব উন নবী সোহেল।
