২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

পুলিশ জানায়, আহতদের মধ্যে মোজাহিদুল ইসলাম (২০) ও সেজনুর (২৪) নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ১০/১২ রাউন্ড গুলিবষর্ণের ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা জানা যায়নি।

এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কিছু ছাত্রলীগ কর্মীর সঙ্গে ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছিল উভয় পক্ষের অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসে জব্বারের মোড়ে ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এর আগে সাধারণ সম্পাদক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খোকনকে ক্যাম্পাসে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা মারধর করে।

এরপর রামদা, লাঠিসোটাসহ নানা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০/১২ রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া যায় বলেও পুলিশ কর্মকর্তা জানান।