বিএনপি নেতা সালাউদ্দিনের জামিন
গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের তিন মামলায় জামিন নিয়েছেন ডেমরার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ।
বিএনপির এই নেতা সোমবার ঢাকা মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে দুই হাকিম মো. মনিরুজ্জামান ও মো. সাইফুর রহমান তিনটি মামলায় সালিউদ্দিনকে জামিন দেন।
গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো, পুলিশের ওপর হামলা এবং জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা তিনটি হয়।
