২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হবেন খালেদা

বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের আখেরি মোনাজাতে শরিক হবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার সকাল ন’টায় আখেরি মোনাজাতে অংশ নিতে গুলশানের বাসভবন থেকে খালেদা টঙ্গী রওনা হবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।

টঙ্গীতে এটলাস হোন্ডা ভবনের ছাদে প্যান্ডেলে বসে বিরোধী দলীয় নেতা এই আখেরি মোনাজাতে অংশ নেবেন।

এদিকে বিশ্ব ইজতেমায় যোগদানকারী ধর্মপ্রাণ মুসল্লিদের শুভেচ্ছা ও মোবাররকবাদ জানিয়েছেন খালেদা জিয়া।

তিনি এক বাণীতে বলেন, “টঙ্গীতে বিশ্ব ইজতেমা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এতে অংশগ্রহণকারী দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মানুষের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি আমি।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বাণীতে আরো বলা হয়, “মোমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহ’র দরবারে দোয়া করছি, বিশ্বের সব মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখি ও আনন্দময় জীবন-যাপন করতে পারে।