২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে ১০ শিবিরকর্মী আটক

রাজধানীর ফকিরাপুল থেকে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

 রাজধানীর ফকিরাপুল থেকে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।

পল্টন থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সেখানে জড়ো হচ্ছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে।”

তাদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলেও ওসি জানান।

যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গত দেড় মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে।

এসব ঘটনায় বিভিন্ন থানায় কয়েক শ’ মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিন হাজারেরও বেশি জামায়াত-শিবির কর্মীকে।