২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিএনজি স্টেশনে আগুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের একটি ডিস্পেন্সার মেশিন পুড়ে গেছে।

শনিবার সকালে তুরাগ সিএনজি স্টেশনে এ অগ্নিকাণ্ড হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একটি কাভার্ড ভ্যানে গ্যাস দেয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে।

স্টেশনের কর্মীরা দ্রুত কম্প্রেসার মেশিন বন্ধ করে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে একটি ডিস্পেন্সার মেশিন পুড়ে গেছে।

তিনি আরো বলেন, আগুন ধরার সঙ্গে সঙ্গে মেইন সুইচ ও কম্প্রেসার মেশিন বন্ধ করায় সিএনজি স্টেশনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।