২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন

দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ এবং মুক্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 11:57 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

 দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ এবং মুক্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নগর বিএনপি ওই কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, সরকার জনবিছিন্ন হয়ে পতন ঠেকাতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিচ্ছে।

তারা বলেন, নিপীড়ন করে আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার।

নগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ানের মুক্তি এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাবে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করা হয়।

অন্যদের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবীর, এ এম নাজিমউদ্দিন, মাহবুবুর রহমান শামীম, সাংবাদিক জাহিদুল করিম কচি, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৫০ ঘ.