২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মঙ্গলবারের হরতালে মাঠে থাকবে আ.লীগ নেতাকর্মীরা’

১৮ দলীয় জোটের মঙ্গলবারের হরতালের পাল্টা কোনো কর্মসূচি না দিলেও মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোটের মঙ্গলবারের হরতালের পাল্টা কোনো কর্মসূচি না দিলেও মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার ক্ষমতাসীন দলের ধানম-ির কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে থাকবে।” রোববারের অবরোধ কর্মসূচিতে সরকারের কথিত হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবারের হরতাল প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে থাকবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে হানিফ এ কথা বলেন। তবে হরতালের নামে জ্বালাও-পোড়াও করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও তাদের রুখবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ‘জরুরি’ যৌথ সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হানিফ। তিনি বলেন, “অবরোধের নামে জ্বালাও-পোড়াওয়ের দায় কার? ফখরুল ইসলাম আলমগীর এর আগে হুমকি দিয়েছিলেন অবরোধে গাড়ি বের না করতে। তার কর্মীবাহিনী তা বাস্তবায়ন করেছে। এজন্য মামলা হতে পারে, তাকে গ্রেপ্তারও করা হতে পারে।” বিফ্রিং চলাকালেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে পুলিশ গ্রেপ্তার করেছে- সাংবাদিকরা হানিফকে এ খবর জানালে এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি। হানিফ জানান, যুদ্ধাপরাধীদের বিচার দাবি এবং বিএনপি, জামায়াত-শিবির যেন নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে ভীতি সৃষ্টি করতে না পারে সেজন্য আগামী ২২ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ-সমাবেশ ও গণমিছিল করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। “এর মধ্য দিয়ে অপশক্তিকে সতর্ক করে দেয়া হবে।” যুদ্ধাপরাধীরে বিচার বন্ধ করতেই বিএনপি-জামায়াত ‘নাশকতামূলক কর্মকা- করছে বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আওয়ামী তার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। এ সরকারের আমলেই তাদের (যুদ্ধাপরাধী) বিচার হবে।” রোববার অবরোধের নামে ‘জ্বালাও-পোড়াও’ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ‘হামলার’ ঘটনায় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছিল বলেও দাবি করেন হানিফ। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী বিদস ও বিজয় দিবস পালনে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, যুব লীগের সাধারণ সম্পাদক হারুণ-অর রশীদ প্রমুখ বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এইচএ/১৯৫৮ ঘ.