চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান খানকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে আদালত প্রাঙ্গণ এলাকা থেকে তাকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24