২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক বসছেন খালেদা

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই দুটি বৈঠক হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “রাত ৮টায় জাতীয় স্থায়ী কমিটি এবং পরপরই ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ‘‘ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮২০ ঘ.