২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের দুই দিনের নতুন কর্মসূচি

সকাল-সন্ধ্যা হরতালের পর দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল-সন্ধ্যা হরতালের পর দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ও ৭ ডিসেম্বর শুক্রবার দোয়া মাহফিল। বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সারাদেশে সকাল-সন্ধ্যা সফল হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। । জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারি সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। এতে ভারপ্রাপ্ত আমীর অভিযোগ করেন, হরতাল একটি গণতান্ত্রিক কর্মসূচি। এই কর্মসূচিতে সরকার বাধা দিয়ে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরে পুলিশের গুলিতে ছাত্রশিবির কর্মী মুজাহিদ নিহত হয়েছে। সরকার সারাদেশে পুলিশ ও আওয়ামী ‘সন্ত্রাসীদের’ জামায়াত-শিবির কর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে। সর্বত্র এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। “আমরা এহেন কর্মকা-ের নিন্দা জানাই।’’ জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আরো দাবি করেন, গত দুইদিনে সারাদেশে জামাত-শিবিরের চার শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেয় দলটি। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.