কুড়িগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সোমবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল ১১টার দিকে উলিপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তারা হলেন জামায়াতকর্মী মিনহাজুল ইসলাম (৪০) এবং শিবিরের আব্দুস সালাম (২৫)।
দুপুরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
উলিপুর থানার এস আই আবু মুসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২০ ঘ.
bdnews24