২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের জন্য সিলেটে মানববন্ধন বিএনপির

‘নিঁখোজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিঁখোজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা। রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথের রশিদপুর থেকে ওসমানী নগরের শেরপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি সাংসদ ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। মানববন্ধন চলাকালে বিএনপি নেতারা বলেন, ইলিয়াস আলী আওয়ামী অপরাজনীতির শিকার। তাকে ফিরিয়ে দিতে সরকার ৭ মাসেও ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত ইলিয়াস আলীর সন্ধান দাবি করেন। বালাগঞ্জের দয়ামীর এলাকায় মানববন্ধনে পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হলেও কোনো অপ্রতীতিকর ঘটনা ঘটেনি। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার বলেন, তাদের শান্তিপূর্র্ণ কর্মসূচিতে বিভিন্ন স্থানে বাধা দিয়েছে পুলিশ, কেড়ে নিয়েছে ব্যানার ও মাইক। সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশ মোতায়েন করা হয়ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩২ ঘ.