২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই শিবির নেতা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে নাশকতার চেষ্টার অভিযোগে দুই শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজারে নাশকতার চেষ্টার অভিযোগে দুই শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের মোকাম রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন ছাত্রশিবির বিয়ানীবাজার উত্তরের সেক্রেটারি শফি আহমদ মুন্না ও বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি সাদিকুর রহমান। বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক শিবলী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি ও বিমানবন্দর থানায় পৃথক মামলা রয়েছে। তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০০ ঘ.