২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর শিবির সম্পাদক গ্রেপ্তার

মাদারীপুর জেলা ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইচাহাক আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

মাদারীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলা ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইচাহাক আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে জেলা শহরের চিলড্রেন গ্রেস স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মাদারীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ইচাহাক আলী থানায় সাংবাদিকদের বলেন, “একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় পুলিশ বিনা কারণে আমাকে গ্রেপ্তার করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৮ ঘ.