যশোর, ডিসেম্বর ০১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে একই জায়গায় জামায়াতে ইসলামী ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাউন হল ময়দানে ১৪৪ ধারা জারি থাকবে।
সেখানে রোববার বিকালে দুই দলের আলাদাভাবে সমাবেশ হওয়ার কথা রয়েছে।
শনিবার সন্ধ্যার পর মাইকিং করে এ ঘোষণা দেয় জেলা প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/২১০৮ ঘ.
bdnews24