ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রেসিডেন্ট ও রেদোয়ান আহমেদকে মহাসচিব করে নতুন জাতীয় কমিটি নির্বাচন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শনিবার দলের কাউন্সিলে ২০১ সদস্যের এ কমিটি তিন বছর মেয়াদে নির্বাচন করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় কমিটিতে চার যুগ্ম মহাসচিব হলেন, শাহাদাত হোসেন সেলিম, কফিল উদ্দিন চৌধুরী, জহিরুল হক ও মোকলেসুর রহমান।
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলের তৃতীয় কাউন্সিল অধিবেশনে এই নির্বাচন হয়।
কাউন্সিলে ৭ সদস্যের একটি সভাপতিম-লী, ৯ সদস্যের ভাইস প্রেসিডেন্টম-লী এবং ৯ সদস্যের উপদেষ্টাম-লী নির্বাচন করা হয়।
সভাপতি ম-লীর সদস্যরা হলেন- রেদোয়ান আহমেদ, আবদুল করীম আব্বাসী, মামদুদুর রহমান, আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, আবদুল গনি, জয়নাল আবেদীন জায়েদী ও কামাল উদ্দিন মোস্তফা।
ভাইস প্রেসিডেন্টম-লীর সদস্যরা হলেন- এবাদত হোসেন ম-ল, মিসেস সোজউদ দৌল্লা, সিরাজ হক সিরাজ, মোহাম্মদ সেলিম উল্লাহ, নুরুল আলম, জমিরুল আক্তার, মো. ওবায়দুল হক, মো. আনোয়ার ও মোখলেছুর রহমান।
উপদেষ্টাম-লীর সদস্যরা হলেন- কাজী আলমগীর কবির, মু. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খান, আবু জাফর সিদ্দিকী, আবদুস সালাম, এম আবদুল গফুর, ওমর ফারুক, জাফর আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল কাশেম।
২০০৭ সালের অক্টোবরে বিএনপি থেকে পদত্যাগ করে অলি আহমেদের নেতৃত্বে এলডিপি গঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৪ ঘ.
bdnews24