২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ৮ জামায়াত-শিবিরকর্মী আটক

পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের মামলায় নড়াইলে জামায়াত ও শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

নড়াইল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের মামলায় নড়াইলে জামায়াত ও শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহরসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরা হলেন আতাউর রহমান (১৮), আবদুল্লাহ (১৭), নাঈম (২১), জুবায়ের (১৬), রুবেল (১৯), পিয়াস (২০), হাফেজ আ. গনি (৩৫), শত্তকত মোল্লা (৫৩)। নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম বলেন, জেলা ছয়জনকে শহরের মহিষখোলা এলাকার শিবির নিয়ন্ত্রিত একটি মেস থেকে এবং দুইজনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুরাতন বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করার চেষ্টা করেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩০ ঘ.