সিরাজগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’পক্ষের সংঘর্ষে শুক্রবার সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে।
সলঙ্গা ইসলামিয়া হাই স্কুল মাঠে উদ্বোধন অধিবেশন শেষে বিকালে ভোটাভুটির সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সম্মেলন চলাকালে সলঙ্গা কলেজ কমিটির ভোটার তালিকা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে কথা কাটিকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে সম্মেলন স্থগিত করা হয়।
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্বোধন অধিবেশনে সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার, গাজী শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৮ ঘ.
bdnews24