নোয়াখালী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী কার্যালয় থেকে শুক্রবার পুলিশ দুইশ’ গজারি কাঠের লাঠি উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মোহাম্মদ আলী (৩০) ও কিরণ (২২) নামে দুই জামায়তকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরে জামায়াত-শিবির পুনরায় নাশকতার সৃষ্টির চেষ্টায় সংগঠিত হচ্ছে খবর পেয়ে অভিযান চলানো হয়।
আটক দু’জনকে মঙ্গলবার পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবদ করা হচ্ছে। শনিবার আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24