সাতক্ষীরা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলা জামায়াত আমির গাজী সুজায়েত আলিকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার জুম্মার নামাজের পর পাটকেলঘাটা আল-আমিন আলিয়া মাদ্রসার মসজিদ থেকে সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (ওসি) আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার জামায়াত-শিবিরের ৩১ জনকে আটক করা হয়েছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়।
এই মামলায় গাজী সুজায়েত আলীকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24