চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতা খালেদা জিয়া সা¤প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শনে রামু যাচ্ছেন শনিবার।
শুক্রবার বিকাল তিনটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় নেতা শুক্রবার রাতে চট্টগ্রাম পৌঁছে সেখানে সার্কিট হাউজে অবস্থান করবেন।
শনিবার সকালে সড়কপথে তিনি রামুর উদ্দেশে রওনা হবেন। পথে কক্সাবাজারের চকরিয়ায় একটি পথসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
দুপুরে বিএনপি চেয়ারপারসন রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও ঘরবাড়ি পরিদর্শন শেষে সেখানে একটি স¤প্রীতি সমাবেশেও বক্তব্য রাখবেন।
শনিবার রাতে কক্সবাজার অবস্থান করে সকালে উখিয়ায় ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি পরিদর্শন শেষে ঢাকা ফিরবেন খালেদা।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা খালেদার সফরসঙ্গী হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রামুতে বৌদ্ধ বিহারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দলটি। ঘটনাস্থল পরিদর্শন করে ওই কমিটি একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এইচএ/১৯৩৭ ঘ.
bdnews24