২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইত্তেফাকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা

একজন সাংসদের বরাত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ‘কটুক্তি’ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাকের বিরুদ্ধে রোববার ২০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে সাতক্ষীরার একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

যশোর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন সাংসদের বরাত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ‘কটুক্তি’ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাকের বিরুদ্ধে রোববার ২০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে সাতক্ষীরার একটি আদালতে। যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জনৈক আইয়ুব হোসেন। তিনি নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের একজন ভক্ত বলে দাবি করেছেন। মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাংসদ এইচ এম গোলাম রেজাকেও আসামি করা হয়েছে। আইয়ুব হোসেন জানান, গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় “প্রতারণার দায়ে সৌদিতে এরশাদের জেল, তিন লাখ রিয়েল জরিমানা দিয়ে মাফ” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে সাংসদ এইচ এম গোলাম রেজার বক্তব্যের উদ্ধৃতি দেয়া হয়। এতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সামাজিক ও রাজনৈতিক সম্মান এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলার আরজিতে বলা হয়। বিচারক বিচারক সুদীপ্ত দাশ মামলাটি আমলে নিয়ে যশোরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শিবপদ মণ্ডলকে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২৪ ঘ.