২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রদলের ৬ কমিটির কার্যক্রম স্থগিত

নোয়াখালীতে ছাত্রদলের ছয়টি কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নোয়াখালী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ছাত্রদলের ছয়টি কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের এক সভায় এসব কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটিগুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, বসুরহাট সরকারি মুজিব কলেজ, কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভা ও কবিরহাট সরকারি কলেজ শাখা। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র অনুযায়ী দলীয় কর্মকাণ্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওই পদক্ষেপ নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৭ ঘ.